,

পাথর লুটে পদ হারালেন উপজেলা বিএনপির সভাপতি

news-image

সিলেট সংবাদদাতা : পাথর লুট ও চাঁদাবাজির অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন গত সোমবার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁর পদ স্থগিতের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তাঁর পরিবর্তে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা যায়, সরকার পরিবর্তনের পর কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সরকারি দেড়শ’ একর ভূমি দখলদার হিসেবে অভিযুক্ত হন সাহাব উদ্দিন। ওই সময় ভোলাগঞ্জ স্থলবন্দর ও পর্যটন কেন্দ্রের জায়গার ওপর নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। লুট করা হয় স্থলবন্দরের নির্মাণ সামগ্রী। পরে ভোলাগঞ্জে রেলওয়ের সংরক্ষিত এলাকা এমনকি সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটপাটের পেছনে তাঁর মদদ রয়েছে বলে অভিযোগ উঠে।

বিশেষ করে ভোলাগঞ্জ পাথর কোয়ারি ও স্থানীয় বাংকারের পাথর লুট করে সাহাব উদ্দিনের নিয়ন্ত্রণাধীন জায়গা নদীর তীরে এখনও ডাম্পিং করা হচ্ছে।

নানা অভিযোগে গত মার্চে জেলা বিএনপি তাঁকে শোকজ করে। পরে তাঁর বিরুদ্ধে দলীয় তদন্ত করা হয়। ধারণা করা হচ্ছে, সেই তদন্ত প্রতিবেদনের আলোকে কেন্দ্রীয় কমিটি সোমবার তাঁকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট