,

বিপিএল আয়োজন করবে কারা, বিসিবির জরুরি সভা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ায়। এদিকে আজ মিরপুর স্টেডিয়ামে বসছে বিসিবির জরুরি সভা। বেলা ৩টায় শুরু হওয়া সভায় জুমে আলোচনায় যোগ দেবেন আমিনুল। আলোচনার অন্যতম এজেন্ডা বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নির্ধারণ করা। আলোচনা হবে ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়েও, নতুন কিউরেটর টনি হেমিং ও গামিনির কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত হবে। সেই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন নিয়েও আলোচনা হবে।

পাঁচটি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বিপিএল আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে, যার চারটিই বিদেশি। অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং, আইএমজি, রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজি গ্রুপ ও মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্রান্সপোর্ট গ্রুপ বিপিএলে যুক্ত হতে চায়। ট্রান্সপোর্ট গ্রুপ একমাত্র দেশি কোম্পানি। বিপিএলে যুক্ত হতে অনেকে তদবির করছেন। এ বিষয়ে আজ সিদ্ধান্ত হবে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি মাহবুবুল আনাম যুগান্তরকে বলেন, ‘সভায় এ নিয়ে আমরা আলোচনা করব। সেখান থেকে যোগ্য যাকে মনে হবে তাকে বেছে নেব।’

মাত্র ১০ জন পরিচালক নিয়ে চলে বিসিবি। এর মধ্যে ফাহিম সিনহা রয়েছেন বিদেশে। তিনিও অনলাইনে যোগ দেবেন। সভায় জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ইস্যু, বিশেষ করে আসন্ন মৌসুমের টুর্নামেন্ট সূচি ও প্রস্তুতির বিষয়েও আলোচনা হবে। সাবেক সভাপতি ফারুক আহমেদের আড়াইশ কোটি টাকার এফডিআর অন্য ব্যাংকে সরানো নিয়ে তার স্বার্থসংশ্লিষ্টতার প্রমাণ পায়নি দুদক। তবে ঘরোয়া ক্রিকেটের ক্লাবগুলো এবং অন্য কয়েকটি বিষয়ে দুদকের রিপোর্ট নিয়ে আলোচনা হবে সভায়।

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটি, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ বলেন, ‘দুদকের রিপোর্ট নিয়ে আলোচনা হবে। বিপিএলের বিষয় আছে, ঘরোয়া ক্রিকেট আছে-এসব বিষয়ে আলোচনা হবে।’

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই