,

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের চাপ এখন স্বর্ণের বাজারেও পড়েছে। এক কেজি ওজনের স্বর্ণের বারে ৩৯ শতাংশ শুল্ক আরোপ করায় বিশ্ববাজারে ধাতুটির দাম এখন ঊর্ধ্বমুখী।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম প্রতি আউন্সে বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪০০ ডলারেরও বেশি, যা এক দিন আগেও ছিল ৩ হাজার ৩৭২ ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ৭০ শতাংশ অপরিশোধিত স্বর্ণ প্রক্রিয়াকরণকারী দেশ সুইজারল্যান্ড। এখানকার ভ্যালকাম্বি, প্যাম্প, মেটালের মতো বড় বড় রিফাইনারিরা স্বর্ণ সরবরাহ করে থাকে আন্তর্জাতিক বাজারে। যুক্তরাষ্ট্রে এক বছরে সুইস স্বর্ণ রপ্তানির পরিমাণ ছিল ৬১ দশমিক ৫ বিলিয়ন ডলার। নতুন শুল্কে তার দুই-পঞ্চমাংশই এখন পড়ছে শুল্কের আওতায়।

তবে সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণ বাজারে এই শুল্কের প্রভাব ততটা পড়বে না বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের মতে, নিউইয়র্কে যেসব ব্যবসায়ী এক কেজি স্বর্ণের বার নিয়ে ব্যবসা করেন, তারা এখন আগেভাগে ডেলিভারির জন্য জরুরিভিত্তিতে অর্ডার দিচ্ছেন। এর ফলে বাজারে স্বর্ণের চাহিদা বেড়ে গেছে এবং দাম ঊর্ধ্বমুখী হচ্ছে।

সেঞ্চুরি ফিন্যান্সিয়ালের প্রধান বাজার বিশ্লেষক আরুন জন বলেন, আমাদের ব্যবসায়ীরা এখনো সুইজারল্যান্ড থেকে শুল্ক ছাড়াই স্বর্ণ আমদানি করতে পারছেন।

স্বর্ণের আন্তর্জাতিক দামের প্রভাবে দুবাইয়ের বাজারেও দর উঁচুতে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ২২ ক্যারেট স্বর্ণের দাম উঠেছে ৩৭৮ দশমিক ৭৫ দিরহাম প্রতি গ্রামে, যা ২১ জুলাইয়ের পর সর্বোচ্চ (তখন ছিল ৩৮০ দিরহাম)। শিগগিরই তা ৩৮০ ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা ব্যবসায়ীদের।

একজন দুবাইভিত্তিক স্বর্ণ ব্যবসায়ী বলেন, ‘এই মুহূর্তে কিছুই করার নেই। দাম কমার কোনো ইঙ্গিত নেই। আমাদের একমাত্র আশা সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্রুত একটি বাণিজ্য চুক্তি হোক। তাহলেই স্বর্ণের সরবরাহ স্বাভাবিক হবে এবং দাম স্থিতিশীল থাকবে।’

এদিকে সর্বশেষ সমন্বয়ের পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বুধবার (৬ আগস্ট) সবশেষ সমন্বয় করা দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। এক বিজ্ঞপ্তিতে ভরিপ্রতি সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত জানায় বাজুস।

সে অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এখন বিক্রি হচ্ছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায়। ২১ ক্যারেট ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতি ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই