,

‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমার ওমরাহ পালন

news-image

বিনোদন ডেস্ক : পবিত্র ওমরাহ পালন করেছেন আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনেত্রী লামিমা ইসলাম লাম। সম্প্রতি সৌদি আরবের মক্কায় গিয়ে এই ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এ অভিনেত্রী।

বুধবার (৬ আগস্ট) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন লামিমা। ফেসবুকে ওমরাহ পালনের সময়কার কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি।

এ অভিনেত্রী ফেসবুকে কালো বোরকা পরিহিত একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্, আমার প্রথম ওমরাহ সম্পন্ন।’

লামিমা ওমরাহর ছবি ফেসবুকে পোস্ট করতেই তা নজর কাড়ে নেটিজেনদের। মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তার এই সফরের জন্য শুভকামনা জানিয়েছেন। প্রশংসার পাশাপাশি কেউ কেউ আবার লিখেছেন, আপনার এই পরিবর্তন ও পথচলা অন্যদের অনুপ্রাণিত করে।

প্রসঙ্গত, তরুণ প্রজন্মের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি লাভ করেন লামিমা। ছোটপর্দায় কাজ করলেও পাশাপাশি মডেলিং ও বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই