,

কুমোরঘাটার কারিগরদের তৈরীকৃত ডিঙ্গী নৌকার রমরমা ব্যবসা

news-image

মণিরামপুর (যশোর) সংবাদদাতা : যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমোরঘাটা বাজারে শতাধিক টিনের ছাউনি আর কাঠের বেড়া ঘেরা ঘরে তৈরী হচ্ছে ডিঙ্গী নৌকা। ডিঙ্গী নৌকা তৈরির এ পেশায় জড়িত প্রায় তিনশ’ শ্রমিক দিনরাত কাজ করে চলেছেন।

সম্প্রতি সরেজমিন কুমোরঘাটা বাজারে গেলে এ চিত্র চোখে পড়ে। বাজারে প্রবেশের আগেই দূর থেকে হাতুড়ির ঠক ঠক শব্দ কানে ভেসে আসে। কাছে যেতেই চোখে পড়ে কারিগর তার সহযোগিদের নিয়ে এক মনে হাতুড়ি দিয়ে কখনো তারকাঁটা বা কীলক আবার কখনো কাঠ কিংবা বাঁশের ছোট (চার থেকে ছয় ইঞ্চি লম্বা) সুঁচালো টুকরো কাঠের পাটাতনে গেঁথে চলেছেন। তৈরী হচ্ছে বিভিন্ন সাইজের ডিঙ্গী নৌকা।

ডিঙ্গী নৌকা তৈরীর কারিগর মোঃ তবিবর রহমানের সাথে কথা হলে তিনি জানান, এ কাজে জড়িত প্রায় তিনশ’ শ্রমিকের বেশিরভাগ বাইরের জেলার। তারা চুক্তিতে এসে ডিঙ্গী নৌকা তৈরির কাজ করছেন। প্রতিটি ডিঙ্গী নৌকা তৈরীতে ৬ থেকে ৮ হাজার নিয়ে থাকেন। সহযোগি শ্রমিকদের প্রতিদিনের পারিশ্রমিক হাজিরা হিসেবে দেয়া হয় ।

তিনি আরও জানান, মেহগনি কিংবা লম্বু গাছের তক্তা (কাঠ ) বিশেষ কায়দায় বানানোর নাম দাড়া। এই দাড়া দিয়েই শুরু। তারপর বাটালি দিয়ে চেঁচে গড়ন করে ডালি বানিয়ে ভিতরে বাক গোছা করে জোড়ের কাঠের (ডিঙ্গী নৌকার পিছনে) পর সাজের গুড়ির (মাথারটা-যেখানে বসে নৌকা চালানো হয়) কাজ শেষ হলেই ডিঙ্গী নৌকা তৈরী করা হয়।

নৌকা তৈরির কারখানা মালিক তৈয়বুর রহমান জানান, বর্ষা মৌসুমে একটি ১০ দৈর্ঘ্যরে ডিঙ্গী নৌকা ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি হয়। এই নৌকা বগুড়া, খুলনা, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন অঞ্চলে কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। সরকারি-বেসরকারি পৃষ্টপোষকতায় এটিকে শিল্পে রুপ দেয়া হলে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বীর দুয়ার উন্মোচন হতো বলে তিনি আশা করেন।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই