,

ঘোষণাপত্র পাঠ শেষে নেতাদের সঙ্গে বুক মেলালেন প্রধান উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানে বিকেল ৫টা ২২ মিনিটে তিনি ঘোষণাপত্র পাঠ শুরু করেন। পাঠ শেষে উপস্থিত রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে কোলাকুলি করেন তিনি।

এর আগে, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি ২৪-এর গণ-অভ্যুত্থান ভিত্তিক ঐতিহাসিক দলিল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন।

অনুষ্ঠানস্থলে রাজনৈতিক নেতারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। একে অপরের সঙ্গে বুক মেলান তারা।

অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি।

বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে দলগুলোর মধ্যে এ ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি নিয়ে ঐকমত্য গড়ে উঠেছে।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই