সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হুট করে বাড়লো পেঁয়াজ ও ডিমের দাম

news-image

স্টাফ রিপোর্টার : বাজারে আচমকা বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম। প্রতি কেজি পেঁয়াজ ১০ টাকা ও ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা বেড়েছে। এতে বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে আর ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা দরে। গত শুক্রবারও ৬০ থেকে ৬৫ টাকা ছিল পেঁয়াজের কেজি আর একসপ্তাহ আগে ১২৫ থেকে ১৩০ টাকার মধ্যে ছিল ডিমের ডজন। বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছে পণ্য দুটির।

পাইকারি পেঁয়াজ বিক্রেতারা বলছেন, পেঁয়াজের ভরা মৌসুম শেষ হয়ে আসছে। এরমধ্যে কয়েকদিনের বৃষ্টির কারণে পেঁয়াজের সরবরাহ পর্যায়ে বিঘ্ন ঘটেছে। ফলে এর প্রভাব পড়েছে বাজারে।

কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা জুবায়ের আলী বলেন, কয়েকদিন আগে পাইকারিতে প্রতি পাল্লা পেঁয়াজ ২৫০ টাকায় বিক্রি হয়েছে। এখন ৩২০ টাকায় বিক্রি করছি। তিনি জানান, উৎপাদন এলাকায় পেঁয়াজের দাম কয়েক দিনে বেড়েছে। পাবনা, ফরিদপুর এলাকার মোকামে প্রতিমণ পেঁয়াজের দাম প্রায় ৪০০ টাকা বেড়েছে।

এদিকে, সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দামে দেখা গেছে, গত এক মাসের ব্যবধানে পেঁয়াজের দর ৩০ শতাংশ বেড়েছে।

ব্যবসায়ীরা আরও জানান, গত একমাসে দুই দফা পেঁয়াজের দাম বাড়লো। এর আগে ৫০ টাকার মধ্যে ছিল পণ্যটি। যা একদফা বেড়ে ৬০ টাকায় আসে। অন্যদিকে, পেঁয়াজের মতো ফার্মের মুরগির ডিমের দামও একমাসে দুই দফা বেড়েছে। প্রায় দুই মাস ১২০ টাকা ছিল। এখন ১৩৫ থেকে ১৪০ টাকা। সেগুণবাগিচা বাজারে গিয়ে দেখা যায়, প্রতি ডজন ডিম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর যেসব বড় দোকানে শুধু ডিম বিক্রি হয়, তারা ১৩৫ টাকা দরে বিক্রি করছে।

সিনহা এন্টারপ্রাইজের শরীফ হোসেন বলেন, পাইকারিতে ১০০ লাল ডিম ১০৪০ টাকা কেনা পড়েছে সোমবার সকালে। আগে ৮৫০-৯১০ টাকা কিনতাম। এদিকে, সাদা ডিম প্রতি ডজন ১৩০ টাকায় পাওয়া যাচ্ছে, তবে এসব ডিমের চাহিদা লাল ডিমের চেয়ে কম।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০