,

ইউক্রেন যুদ্ধ চালাতে রাশিয়াকে অর্থায়ন করছে ভারত, দাবি ট্রাম্প সহযোগীর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধ চালাতে রাশিয়াকে অর্থ দিয়ে সহযোগিতা করছে ভারত- এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক প্রভাবশালী সহযোগী। তার দাবি, মস্কো থেকে তেল কিনে এই আর্থিক সহযোগিতা করছে দিল্লি। রোববার (৩ আগস্ট) ট্রাম্পের ওই সহযোগী এমন মন্তব্য করেন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ থামাতে বেশ সক্রিয় ট্রাম্প। রাশিয়াকে সময়ও বেঁধে দিয়েছেন তিনি। পাশাপাশি মস্কো থেকে জ্বালানি কিনতে ভারতকে নিষেধ করেছেন। তবে, ট্রাম্পের আহ্বানকে পাত্তা দিচ্ছে না মোদি সরকার।

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ ও ট্রাম্পের সবচেয়ে প্রভাবশালী সহযোগীদের একজন স্টিফেন মিলার। তিনি বলেছেন, ‘ভারত মস্কো থেকে তেল কিনে রাশিয়াকে যুদ্ধ করতে অর্থের জোগান দিচ্ছে। তবে, এটি গ্রহণযোগ্য নয়, যা ট্রাম্প স্পষ্ট করেছেন।’

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলার বলেন, ‘রাশিয়ার তেল কিনতে চীনের সঙ্গে কাজ করছে ভারত, যা শুনে মানুষজন বিস্মিত হচ্ছে’।

বিষয়টি নিয়ে জানার জন্য ওয়াশিংটনে থাকা ভারতীয় দূতাবাসে যোগাযোগ করা হলেও রয়টার্সের আবেদনে সাড়া দেয়নি দূতাবাস। তারা বিষয়টি নিয়ে নিশ্চুপ। তবে, ভারত সরকারের একটি সূত্র রয়টার্সকে গত শনিবার জানান, যুক্তরাষ্ট্রের হুমকির মুখেও তারা মস্কো থেকে তেল কিনবে।

রয়টার্সের দাবি, রাশিয়া থেকে শুধু তেলই কিনছে না ভারত। পাশাপাশি অস্ত্রও কিনছে। এর প্রেক্ষিতে গত শুক্রবার ভারতের পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

একই সঙ্গে, ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত কোনো দেশ রাশিয়া থেকে তেল কিনলে দেশটির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

সাক্ষাৎকারে ভারতের সমালোচনা করলেও মোদিকে বেশ সমীহ দেখিয়েই কথা বলেছেন মিলার। তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক অসাধারণ।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই