,

‘শান্তিপূর্ণ পরমাণু শক্তি অর্জনে ইরানের পূর্ণ অধিকার রয়েছে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রোববার ইরানের শান্তিপূর্ণ পরমাণু শক্তি অর্জনের অধিকারকে সমর্থন জানিয়ে বলেন, এই গুরুত্বপূর্ণ ইস্যুতে ইসলামাবাদ তেহরানের পাশে আছে।

ইসলামাবাদ সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, ‘শান্তিপূর্ণ পরমাণু শক্তি অর্জনে পাকিস্তান ইরানের পাশে রয়েছে’।

রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।

দুই দিনের এই প্রথম রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে পাকিস্তানের এই সমর্থনের ঘোষণা এল এমন এক প্রেক্ষাপটে, যখন ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি, যা সাম্প্রতিক ইরান-ইসরাইল যুদ্ধেরও মূল কেন্দ্রবিন্দুতে ছিল।

ওই সংঘাতে যুক্তরাষ্ট্র ইরানের একাধিক পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়।

এদিকে, যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্র ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য চলতি আগস্টের শেষ নাগাদ ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তিতে পৌঁছানোর জন্য সময়সীমা নির্ধারণ করেছে। এরই মধ্যে তেহরান ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ‘সোজাসাপ্টা’ পরমাণু আলোচনা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আএইএ) আশা প্রকাশ করেছে, এই আলোচনা পরবর্তীতে ইরানি পারমাণবিক স্থাপনায় পরিদর্শন ফের চালুর পথ খুলে দিতে পারে।

২০১৫ সালের যে পারমাণবিক চুক্তির আওতায় ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল, তাতে এখনো চীন, রাশিয়া ও ইউরোপীয় তিন দেশ অংশীদার থাকলেও যুক্তরাষ্ট্র ২০১৮ সালে সেখান থেকে সরে দাঁড়ায়।

তবে সেই চুক্তিকে ঘিরে নতুন একটি গুরুত্বপূর্ণ সময়সীমা এগিয়ে আসছে—আগামী ১৮ অক্টোবর। এ দিন চুক্তি সম্পর্কিত জাতিসংঘের একটি প্রস্তাবের মেয়াদ শেষ হবে।

এই সময়ের মধ্যে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া সক্রিয় না করা হলে জাতিসংঘের সব নিষেধাজ্ঞাই উঠে যাবে ইরানের ওপর থেকে। আর যদি সেই প্রক্রিয়া সক্রিয় হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে ফের নিষেধাজ্ঞা কার্যকর হবে—যার আওতায় হাইড্রোকার্বন, ব্যাংকিং ও প্রতিরক্ষা খাত পর্যন্ত পড়বে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট