মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুপালি পর্দায় মার্ক জাকারবার্গের চরিত্রে জেরেমি স্ট্রং

news-image

বিনোদন ডেস্ক : সিলিকন ভ্যালির আলোছায়ায় ঘেরা জগৎ নিয়ে আবারও নির্মিত হচ্ছে সিনেমা, যেটি নির্মাণ করবেন অ্যারন সোরকিন। এবার এতে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের চরিত্রে দেখা যেতে পারে এমি বিজয়ী ও অস্কার মনোনীত অভিনেতা জেরেমি স্ট্রংকে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।

পনেরো বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ ছবিতে জাকারবার্গের চরিত্রে অভিনয় করেছিলেন জেসি আইজেনবার্গ, যা তাকে অস্কার মনোনয়ন এনে দেয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম কিস্তিতে শুধু চিত্রনাট্যকার হিসেবে যুক্ত থাকলেও এবারের সিক্যুয়েলে অ্যারন সোরকিন থাকছেন পরিচালক হিসেবেও। ছবিটির অন্য মুখ্য চরিত্রে আলোচনায় রয়েছেন মাইকি ম্যাডিসন ও জেরেমি অ্যালেন হোয়াইট, তবে কারোর সঙ্গেই এখনো চুক্তি চূড়ান্ত হয়নি।

নতুন কিস্তির কাহিনির সূত্র, ২০২১ সালে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত জেফ হরভিটজের অনুসন্ধানমূলক প্রতিবেদন ‘দ্য ফেসবুক ফাইলস’। সেখানে কিশোরদের ওপর ফেসবুকের ক্ষতিকর প্রভাব ও ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে বিশদভাবে তুলে ধরা হয়।

জেরেমি স্ট্রং সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকেন্দ্রিক চলচ্চিত্র ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ রয় কোহনের চরিত্রে অভিনয় করে অস্কারের মনোনয়ন পান। তবে তার সবচেয়ে আলোচিত চরিত্র এইচবিওর ‘সাকসেশন’ সিরিজের কেন্ডাল রয়, যিনি এক মিডিয়া সাম্রাজ্যের সংকটে ভোগা উত্তরসূরি। সামনে তাকে দেখা যাবে ব্রুস স্প্রিংস্টিনকে নিয়ে তৈরি ‘স্প্রিংস্টিন: ডেলিভার মি ফ্রম নোহোয়্যার’-এ, সেখানে তিনি জন ফ্যাভরোর ভূমিকায়।

এ জাতীয় আরও খবর

ঢাকার বায়ুমান আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান

আগামী বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে বিটিভি

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ফিফার বিরুদ্ধে নতুন মামলা করলেন প্লাতিনি

কিউবার উপকূলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এইচ-ওয়ান-বি ভিসার এক লাখ ডলারের আবেদন ফি বাতিল করলেন ফেডারেল আদালত

স্থানীয় নির্বাচনে ব্যক্তিগতভাবে অংশ নিতে পারবেন সবাই: জাহেদ উর রহমান

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্ট রায় আপিলে স্থগিত

অনার্সে বাংলা, ইতিহাস, দর্শন বাতিলের গুজব ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়