,

মাইকেল জ্যাকসনের নোংরা মোজা ১০ লাখ টাকায় বিক্রি

news-image

বিনোদন ডেস্ক : ‘পপসম্রাট’ মাইকেল জ্যাকসনের মতো বিশ্বজোড়া তারকাখ্যাতি কম মানুষের ভাগ্যেই জুটেছে। ২০০৯ সালে ৫০ বছর বয়সে ধরাধাম ত্যাগ করেছেন তিনি। তবে মৃত্যুর বহু বছর পরেও তার তারকাখ্যাতিতে এতটুকু আঁচ লাগেনি। এখনো তার স্মৃতিচিহ্ন সংগ্রহে রাখতে মুখিয়ে থাকেন ভক্তরা।

গত ৩০ জুলাই ফ্রান্সে একটি অনুষ্ঠানে মাইকেল জ্যাকসনের একটি মোজা নিলামে তোলা হয়। কথিত আছে, ফ্রান্সে অনুষ্ঠিত একটি কনসার্টে তিনি এটি পরেছিলেন। অনেক দিন ধরেই এই মোজায় কিছুটা হলুদ আভা দেখা যাচ্ছিল। তাই নষ্ট হওয়ার আগেই নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিন থেকে চার হাজার ডলারের মধ্যে বিক্রি হবে এই মোজা, এটা ভেবেছিলেন নিলামকারীরা। কিন্তু মোজাটি প্রায় ৮ হাজার ডলার, অর্থাৎ প্রায় ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

মাইকেল জ্যাকসন ১৯৯৭ সালে এই সাদা স্পোর্টস মোজা পরেছিলেন, যাতে ছিল ঝিলমিল রাইনস্টোন।

নিলামদাতা অরোর ইলি সংবাদ সংস্থা এএফপিকে জানান, ১৯৯৭ সালের জুলাইয়ে ফ্রান্সের নিম শহরে একটি কনসার্ট অংশ নিতে আসেন মাইকেল। কনসার্ট শেষে তার ড্রেসিংরুমের পাশে পড়ে ছিল মোজাটি। এটি খুঁজে পান এক টেকনিশিয়ান।

বলা প্রয়োজন, এটিই প্রথম নয়, ২০২৩ সালে প্যারিসে এক নিলামে জ্যাকসনের একটি টুপি বিক্রি হয় ৮০ হাজার ডলারের থেকেও বেশি দামে। তাছাড়া তার ব্যবহার করা বেশকিছু স্মারক নিলামে চড়া দামে বিক্রি হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট