,

কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডেল

news-image

বিনোদন ডেস্ক : কলকাতায় গ্রেপ্তার হলেন বাংলাদেশি মডেল-অভিনেত্রী শান্তা পাল। পার্কস্ট্রিট থানার পুলিশ যাদবপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে তাকে। শান্তা পালের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের ভোটার, আধার কার্ড। তথ্যটি নিশ্চিত করেছে ভারতের একাধিক গণমাধ্যম।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, গেল ২৮ জুলাই তাকে বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়।

কলকাতা পুলিশ তদন্ত করছে কিভাবে তার কাছে আধার-ভোটার কার্ড গেল? সেগুলো আসল নাকি নকল তাও যাচাই করা হচ্ছে।

জানা গেছে, কলকাতায় অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত শান্তা পাল।

কলকাতার পুলিশ সূত্রে খবর, ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। তবে বিভিন্ন জায়গায় ভিন্ন-ভিন্ন ঠিকানা দিয়ে থাকতেন তিনি।

গ্রেপ্তারের পরে পুলিশের সন্দেহ হয় এখানেই। এত ঠিকানা একজন মানুষের কীভাবে থাকতে পারে? এরপর তদন্ত শুরু হয়। তারপর তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার হয়। পাওয়া যায় বাংলাদেশের মাধ্যমিকস্তরের অ্যাডমিট কার্ড। এমনকী বিমানসংস্থার আইডি কার্ডও।

ঘটনার তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে পুলিশ প্রথমেই জানতে চাইছে কোন নথি দেখিয়ে বা কোন নথির ভিত্তিতে আধার কার্ড পেয়েছিলেন এই শান্তা।

তার জন্য UIDAI কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। শান্তার ফ্ল্যাট থেকে পাওয়া ভোটার কার্ড বৈধ কি না এবং কোন নথির ভিত্তিতে ভোটার কার্ড পেয়েছেন তিনি, তা জানতেও নির্বাচন কমিশনে যোগাযোগ করেছে পুলিশ রেশন কার্ডের নথির বিষয়ে জানতে খাদ্য দপ্তরে যোগাযোগ করা হচ্ছে।

‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয়েছিল তার। এছাড়াও তামিল সিনেমা ‘ইয়েরালাভা’তে কাজ করেছিলেন তিনি। পরিচালনার দায়িত্বে ছিলেন বিশ্বনাথ রাও।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট