,

তৃতীয় ম্যাচে এসে হারল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েসহ চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে আজ বৃহস্পতিার তৃতীয় ম্যাচে এসে হার দেখল আজিজুল হক তামিমের দল। হারারেতে প্রোটিয়া যুবাদের কাছে ৫ উইকেটে হেরেছে টাইগার যুবারা।

প্রথমে ব্যাট করতে নেমে বড় লক্ষ্যের দিকেই আগাচ্ছিল বাংলাদেশ দল। ৩ উইকেট হারিয়েই পৌঁছে গিয়েছিল এক শ রানের দেড়গোড়ায়। তবে ৯৯ রানে চতুর্থ উইকেটের পর শুরু হয় ব্যাটিং ধস। ১৩০ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে দেড় শ করার আগেই অলআউট হওয়ার ঝুঁকিতে পড়ে লাল-সবুজ জার্সিধারীরা। তবে ছয় নম্বরে নামা কালাম সিদ্দিকীর দৃঢ়তায় সেই বিপদ এড়ায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারের ৩১ বল বাকি থাকতে ১৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে ৮১ বলে সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক আজিজুল। ৫টি চারের পাশাপাশি ২টি ছক্কা হাঁকান তিনি। হাফ সেঞ্চুরি থেকে এক রান দূরে থেকে অপরাজিত থাকেন কালাম। ৬১ বলে এই ইনিংস খেলার পথে ৩টি চার ও ১ ছক্কা হাঁকান তিনি। টাইগারদের হয়ে আর কেবল রিজান হোসেনই (১৭) দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেন।

১৭৬ রানের লক্ষ্য তাড়ায় খুব একটা বেগ পেতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। ওপেনার জোরিচ ফন শালকউইক ৬ রান করে আউট হলেও বাকি চার ব্যাটার মোহাম্মেদ বুলবুলিয়া (৩৯), আরমান মানাক (৫৭), জেসন রোয়েলস (৪১) ও ভিহান প্রিটোরিয়াস (২১) দারুণ অবদান রাখেন। বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছেন আল ফাহাদ। ৯ ওভারে ২৯ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকালই, জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর আগামী ৬ ও ৮ আগস্ট দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে আরও দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে থাকলে খেলবে আগামী ১০ আগস্টের ফাইনালে।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই