রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থান ঘিরে অস্থিরতার আশঙ্কা, বরিশালে বিশেষ নজরদারি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা করছে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)। তারা আশঙ্কা করছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কর্মসূচির আড়ালে নৈরাজ্য তৈরির চেষ্টা করতে পারে। এ প্রেক্ষাপটে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশজুড়ে শুরু হয়েছে বিশেষ অভিযান ও নিরাপত্তা জোরদার কার্যক্রম।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে নগরজুড়ে ১৩টি চেকপোস্ট স্থাপন করেছে এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

পূর্বাচল প্রকল্পে দুর্নীতি: শেখ হাসিনা ও তাঁর ছেলে–মেয়ের বিচার শুরু
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, “নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে আমরা সক্রিয়ভাবে মাঠে কাজ করছি। আওয়ামী লীগের তালিকাভুক্ত একজন ব্যক্তি ১১ মাস পর বরিশালে প্রবেশের সময় গ্রেপ্তার করা হয়েছে।”

এর আগে পুলিশের বিশেষ শাখা এক নির্দেশনায় জানায়, ১ জুলাই থেকে সরকার ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন ‘জুলাই অভ্যুত্থান’ উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে। ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে তারা ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে আশঙ্কা করছে, বিতাড়িত ফ্যাসিবাদী শক্তিগুলো এই সময়ে উসকানিমূলক প্রচারণা চালাতে পারে।

চিঠিতে সকল ইউনিটকে সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার, সাইবার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং গুজব প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের