,

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি এনসিপির

news-image

অনলাইন ডেস্ক : প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দীনের কাছে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে করা বৈঠকে এ দাবি জানায় দলটি।

বৈঠক শেষে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘ভোটাধিকার নিয়ে আমাদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যোগাযোগ করছেন। প্রবাসীরা উষ্মা প্রকাশ করছেন তাদের ভোটাধিকারের নিশ্চয়তা নিয়ে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনো আপডেট মিলছে না। কিছু রাজনৈতিক দলের কিছু নেতা বলেছেন, যারা প্রবাসীরা আছেন, তারা ভোট দিতে পারবেন কি না সেটা নিয়ে সংশয় আছে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যেন প্রতি সপ্তাহ অন্তর-অন্তর অনলাইন ব্রিফিং করেন। যে অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে প্রবাসীরা আপডেট জানতে পারবেন। আমাদের যারা প্রবাসী ভাই-বোনেরা আছেন, যারা ভোট দিতে চায়, তারা একটাও আপডেট পান না। আমাদের যে প্রবাসী ভোটাররা আছেন তাদের মধ্যে অনেকের এনআইডি নেই। তারা ভোটার হিসেবে নিবন্ধিত না। তাদের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন বলছে ১৪টা দেশে নিবন্ধন শুরু হচ্ছে, কিন্তু যেই দেশগুলোতে নিবন্ধন শুরু হয়েছে বলা হচ্ছে, সেই দেশেই আমাদের অনেকে জানাচ্ছেন যে, তারা জানেন না কীভাবে এটা করবেন। এজন্য আমরা নির্বাচন কমিশনের কাছে এসে বলেছি যে তারা যেন সুনির্দিষ্ট একটা রোডম্যাপ আমাদেরকে জানান।’

এনসিপির নিবন্ধন ও নির্বাচনী প্রতীকের বিষয়ে দলটির এ নেতা বলেন, ‘আমরা প্রতীক হিসেবে শাপলা চেয়েছি, এটা আমাদের লিগ্যাল আর্গুমেন্ট। আমরা মনে করি, এটা আমরা পাওয়ার যোগ্য। আমাদের রেজিস্ট্রেশনের জন্য যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আমরা এখানে দিয়েছি, যা ৪৩ হাজার পাতার। তবে কিছু জায়গায় ছোট ছোট টেকনিক্যাল কিছু বিষয় উনারা উল্লেখ করেছে, যেই জায়গাগুলো আমরা ঠিক করে তাদের কাছে আবার জমা দেব। আমাদের ডেডলাইন ৩ আগস্ট, তার আগেই আমরা এটা জমা দেব।’

বৈঠকে এনসিপির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও গ্লোবাল কো-অর্ডিনেটর তারিক আদনান মুন উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই