,

ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন হিমেল ও সাগর

news-image

স্পোর্টস ডেস্ক : ৩৭ বছর পর আবারও ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের সাঁতারু। মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এর আগে সর্বশেষ ১৯৮৭ সালে মোশাররফ হোসেন এই চ্যানেল পার করেছিলেন।

রিলে সাঁতারে অংশ নিয়ে বাংলাদেশ ও ভারতের চার সদস্যের একটি দল মাত্র ১২ ঘণ্টা ১০ মিনিটে ইংলিশ চ্যানেল অতিক্রম করে নতুন এক ইতিহাস গড়েছে।

দলের সদস্য হিসেবে ছিলেন পাবনার মাহফিজুর রহমান সাগর ও কিশোরগঞ্জের নাজমুল হক হিমেল। চীনে প্রবাসী হিমেলের সঙ্গে জুটি বেঁধে সাগর অংশ নেন এই আন্তর্জাতিক রিলে সাঁতারে। অলিম্পিকে দু’বার অংশ নেওয়া সাগর দীর্ঘদিন ধরেই ইংলিশ চ্যানেল অতিক্রমের পরিকল্পনায় ছিলেন। অবশেষে হিমেলকে সঙ্গী পেয়ে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়।

এর আগে বাংলাদেশ থেকে তিনজন সাঁতারু এককভাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন। প্রথম ছিলেন ব্রজেন দাস, যিনি ১৯৫৮ থেকে ১৯৬১ সাল পর্যন্ত ছয়বার এই চ্যানেল পার হয়ে এশিয়ার মধ্যে প্রথম হিসেবে ইতিহাস গড়েন। ১৯৬৫ সালে আবদুল মালেক এবং ১৯৮৭ সালে মোশাররফ হোসেন একই কৃতিত্ব দেখান।

সাগর ও হিমেল এবার রিলে সাঁতারে অংশ নিয়ে চ্যানেল পার করলেও, তারা বাংলাদেশের ইতিহাসে ইংলিশ চ্যানেল জয়ীদের তালিকায় জায়গা করে নিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট