,

তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত কম্বোডিয়া-থাইল্যান্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া।

সীমান্ত বিরোধ নিয়ে আসিয়ানের দুই প্রতিবেশীর মধ্যে সোমবার পুত্রজায়ায় মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে শান্তি আলোচনায় এই সিদ্ধান্ত হয়।

আসিয়ানের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মে মাসের শেষ দিকে থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ার এক সেনা নিহত হন। এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। গত বৃহস্পতিবার আবার সংঘর্ষ শুরু হয়। এক দশকের বেশি সময়ের মধ্যে তা সবচেয়ে ভয়াবহ সংঘাতে রূপ নেয়।

গভীর কূটনৈতিক সংকটের মধ্যে উভয় পক্ষ সীমান্তে সেনাসংখ্যা বাড়ায়। উদ্ভূত পরিস্থিতি থাইল্যান্ডের নাজুক জোট সরকারকে প্রায় পতনের মুখে ঠেলে দেয়।

সংঘাতে ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ২০ জনের বেশি বেসামরিক নাগরিক। সীমান্ত এলাকা থেকে দুই লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট