,

ব্যাংককে পাঁচজনকে গুলি করে হামলাকারীর আত্মহত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বাজারে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও আছেন। তিনি শেষে আত্মহত্যা করেন। খবর রয়টার্সের।

থাই মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর ডেপুটি কমিশনার চারিন গোপাত্তা এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, নিহতদের মধ্যে পাঁচজনই বাজারটির নিরাপত্তারক্ষী ছিলেন। বাজারটি মূলত কৃষিপণ্য বিক্রয়ের জন্য পরিচিত এবং ব্যাং সুর জেলায় অবস্থিত।

পুলিশ এক বিবৃতিতে জানায়, হামলাকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো বিদেশি পর্যটক হতাহত হননি বলে জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পুলিশ ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি সাদা ক্যাপ পরা একজন ব্যক্তি বুকের সামনে একটি ব্যাগ ঝুলিয়ে বাজারের পার্কিং এলাকায় হেঁটে বেড়াচ্ছেন।

থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র সহিংসতার ঘটনা নতুন নয়। ২০২৩ সালের অক্টোবরে মাত্র ১৪ বছর বয়সী এক কিশোর রাজধানী ব্যাংককের একটি বিলাসবহুল শপিংমলে গুলি চালিয়ে দুজনকে হত্যা ও পাঁচজনকে আহত করেছিল। এর আগের বছর এক সাবেক পুলিশ কর্মকর্তা পূর্বাঞ্চলের একটি নার্সারিতে বন্দুক ও ছুরি হামলা চালিয়ে ৩৬ জনকে হত্যা করেন, যাদের মধ্যে ২২ জনই শিশু।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট