,

বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে : প্রধান উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই এবং বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ত্রাসবাদ মোকাবিলায় তার সরকারের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এ কথা বলেন তিনি।

সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ারস ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এ সময় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনাসহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তারা।

প্রধান উপদেষ্টা বলেন, সন্ত্রাসবাদ নির্মূল করা আমাদের প্রধান অগ্রাধিকার। বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রতি আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমরা আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের নির্মূল করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।

চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন বাংলাদেশের সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক উত্তরণের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে পরিকল্পনা রয়েছে, যুক্তরাষ্ট্র সেটিকে স্বাগত জানায়।

বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে কাজ করা কমিশনের অগ্রগতির কথাও তুলে ধরেন। এ সময় তিনি বলেন, আমি মনে করি কমিশন খুব ভালো কাজ করছে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট