,

নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেবে সরকার

news-image

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগস্ট মাস থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে। সোমবার আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এমনটি বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগস্ট মাসের শুরু থেকে ধাপে ধাপে এই প্রশিক্ষণ শুরু হয়ে চলবে নির্বাচনের আগ পর্যন্ত।

জাতীয় নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি করা হবে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, এসপি-ওসি বদলি চলমান প্রক্রিয়া। বিভিন্ন সময়ে বদলি হচ্ছে। নির্বাচনের আগে বদলি হলে সেটাও আপনারা দেখতে পারবেন বলে জানান উপদেষ্টা।

চাঁদাবাজদের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান প্রসঙ্গে জানতে চাইল উপদেষ্টা বলেন, চাঁদাবাজ যতবড়ই হোক, যে দলেরই হোক, কোনো ছাড় নয়। তিনি প্রশ্ন করে বলেন, ‘গুলশানে চাঁদাবাজিতে কি ছাড় দিয়েছি? কেউই ছাড় পায়নি, পাবে না।’

নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেবে সরকার, প্রশাসনে হবে রদবদলনির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেবে সরকার, প্রশাসনে হবে রদবদল

এর আগে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেবে সরকার। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৬০ হাজার সেনা সদস্য নির্বাচনী ডিউটিতে থাকবেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট