,

বরুণকে বাড়ি থেকে বের করে দিতে পারেন স্ত্রী!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা বরুণ ধাওয়ান ২০২১ সালে পোশাকশিল্পী নাতাশা দালালকে বিয়ে করেন।গত বছরের শেষ দিকে বাবা হয়েছেন তিনি। এখন একজন অভিনেতার বাইরেও বরুণের পরিচয়, তিনি একজন বাবা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে এক ‘বাবা বরুণ’-কে পাওয়া গেল। মেয়েকে ঘিরে তার আবেগ, দায়িত্ববোধ এবং মজার সব অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। জানান, মেয়ের প্রতি এতটাই সংবেদনশীল যে কেউ তার ক্ষতি করতে এলে চরম প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবেন না।

তবে হাস্যরসের ছলে বরুণ বলেন, ‘এই মুহূর্তে মেয়ের মাকে নিয়েই সবচেয়ে বেশি ভয়ে আছি। নাতাশা যেকোনো সময় আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে!’

বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন বরুণ ধওয়ান। সহ-অভিনেত্রীদের সঙ্গে তার ব্যবহার, তাদের শরীর ছুঁয়ে যাওয়ার ধরন নিয়ে নানা সমালোচনা হয়েছে। এখন তিনি মেয়ের বাবা।

বরুণ জানান, প্রতিদিন চেষ্টা করছেন ভালো বাবা হওয়ার, একটু একটু করে ভালো বাবা হয়েও উঠছেন। তবে মেয়ের সমস্ত দেখাশোনার দায়িত্ব স্ত্রী নাতাশার কাঁধে। তিনি শুধুই মেয়ের সঙ্গে খেলা করেন।

বরুণের কথায়, ‘আসলে আমি তেমন কিছুই করি না। মায়ের বেশি দায়িত্ব হয় সন্তানের দেখাশোনার ক্ষেত্রে। তবে আমি চেষ্টা করছি লারার যোগ্য বাবা হয়ে উঠতে। কিন্তু স্ত্রীর একটাই শর্ত টিভির ভলিউম বাড়ানো যাবে না। তেমনটা হলে বাড়ি থেকে সোজা বের করে দেবে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট