,

জুলাই আন্দোলনের শিক্ষা ধারণে যা করতে বললেন বাণিজ্য উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘আমরা যদি সেবাকে দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে পারি, তবে বুঝব জুলাই গণআন্দোলনের মূল শিক্ষা আমরা ধারণ করতে পেরেছি।’

আজ শনিবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন উপদেষ্টা।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা বৈষম্যহীন ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্র গড়ার অদম্য পথযাত্রার সূচনা করেছে।’

উপদেষ্টা আরও বলেন, ‘এই আন্দোলন কেবল প্রতিবাদ নয়, এটি আশাবাদ, পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার এক সাহসী আহ্বান। আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ বাড়িয়েছি, কার্যকরী পরিবর্তনের চেষ্টা করেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনগণের ওপর আস্থা রাখতে শিখেছি। রাষ্ট্র ও প্রশাসনকে এমনভাবে গড়ে তুলতে হবে, যেখানে নাগরিকের কণ্ঠস্বর উপেক্ষিত হবে না।’

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই