,

একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে, বললেন নাহিদ ইসলাম

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : বর্তমান রাজনৈতিক শক্তিগুলো বাহাত্তরের সংবিধান রক্ষার নামে ফের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আমাদের সক্রিয় থাকতে হবে, যাতে আর কোনো একদলীয় শাসন ফিরতে না পারে।’

আজ শনিবার দুপুরে মৌলভীবাজার শহরের বেরীরপাড় পয়েন্টে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চা শ্রমিকদের মানবিক জীবনমান নিশ্চিতে এনসিপি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘চা শ্রমিকদের জীবন সংগ্রাম আজও ইতিহাসের দুঃসহ অধ্যায়। এনসিপি তাদের অধিকারের লড়াইয়ে পাশে থাকবে।’

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যার দায় অভ্যুত্থানকারীদের দেওয়ার চেষ্টা চলছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘পুলিশ হত্যাকে ডমিনেট করে এর দায় অভ্যুত্থানকারী ছাত্র-জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আমরা ৩ আগস্ট এক দফায় স্পষ্ট করেছি আমাদের লড়াই শেখ হাসিনার ফ‍্যাসিস্ট শাসনের বিরুদ্ধে পরিণত হয়েছে। আমাদের যে দমনপীড়ন করা হয়েছে আমরা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে। আমাদের লড়াই ছিলো ফ‍্যাসিস্ট রাষ্ট্র ও ফ‍্যাসিস্ট বাহিনীর বিরোধী।’

বহুত্ববাদী রাষ্ট্রগঠনে এনসিপির অবস্থান নিয়ে তিনি বলেন, ‘এই রাষ্ট্র শুধু শহরের মানুষের জন্য নয়, চা বাগান, পাহাড়, সমতলের প্রত্যেকটি জাতিসত্তার অধিকার নিশ্চিত করতে হবে। এনসিপি এই বহুত্ববাদী রাষ্ট্রগঠনের আন্দোলনে জনগণের সঙ্গে আছে।’

নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘বিচার ও কাঙ্ক্ষিত সংস্কার ছাড়া নির্বাচন জনগণ গ্রহণ করবে না। আমরা নির্বাচন চাই, তবে সেটি হতে হবে প্রকৃত সংস্কারের মাধ্যমে। শুধুমাত্র ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রের ভিত্তির সংস্কার দরকার।’

 

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, ‘বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান। কিন্তু সেই সংবিধান আজ আর সময়োপযোগী নয়। সেখানে মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের কোনো স্বীকৃতি নেই। আমরা চাই, সংবিধানে এদেশের প্রকৃত ইতিহাস প্রতিফলিত হোক।’

এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, ‘যারা ২০২৪ সালের ২৪ জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যাকাণ্ডের দায় অভ্যুত্থানকারীদের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে।’

একদলীয় শাসন ব্যবস্থা নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক শক্তিগুলো বাহাত্তরের সংবিধান রক্ষার নামে ফের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে। আমাদের সক্রিয় থাকতে হবে, যাতে আর কোনো একদলীয় শাসন ফিরতে না পারে।’

পথসভায় মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।‌ উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমন।

এদিকে দুপুর ২টায় পর মৌলভীবাজারের পথসভা শেষ করে এনসিপির নেতৃবৃন্দরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পরে কিশোরগঞ্জের উদ্দেশ্যে মৌলভীবাজার ত্যাগ করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট