,

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামান

news-image

অনলাইন ডেস্ক : আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আজ শনিবার বিকেলে তার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এ কথা জানান জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

মোস্তফা জামাল হায়দার বলেন, ‘আমরা সুদীর্ঘক্ষণ ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে অতি গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়ে আলোচনা করেছি। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই, প্রধান উপদেষ্টা ক্যাটাগরিকালি বলেছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় তিনি ঘোষণা করবেন।’

তিনি আরও বলেন, ‘এরচেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। আমি মনে করি আজকের আমাদের আলোচনার সবচাইতে ফলপ্রসূ বিষয় এটাই।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে বলেও জানান মোস্তফা জামাল হায়দার।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট