,

বলিউডের শারমান জোশির সিনেমায় খাইরুল বাশার

news-image

বিনোদন ডেস্কছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খাইরুল বাশারের অভিষেক হচ্ছে সিনেমায়। আর প্রথম সিনেমাতেই তার সঙ্গে থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শারমান জোশী। পশ্চিবঙ্গে প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ছবির নাম ‘ভালবাসার মরসুম, পরিচালনায় এম এন রাজ। নাম ‘ভালবাসার মরসুম’। প্রযোজনার দায়িত্বে মেহর এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, হিমানি ফিল্মস এবং ফ্লোটিং ওয়াটার। মুম্বইয়ে এখন টালিগঞ্জের অভিনেতাদের ভিড়। তবে বাংলা ছবিতে খুব বেশি বলিউড তারকাকে দেখা যায় না৷ প্রথম বার শরমনকে বাংলা ছবিতে দেখা যাবে৷

আনন্দবাজার ডট কমকে এম এন রাজ বললেন, ‘এখন বড় পর্দায় বাঙালিয়ানাই তুলে ধরার চেষ্টা করছে৷ তাই আমার মনে হল এখন প্রেমের গল্প বলা দরকার। এখানে কলেজ প্রেম আছে। স্বামী-স্ত্রীর সংসার, বন্ধুত্বের গল্পও আছে।’

নতুন কাজ নিয়ে অভিনেত্রী সুস্মিতাও। বললেন, ‘ভাল চরিত্র। সেই সঙ্গে শারমান জোশির সঙ্গে কাজ অবশ্যই বড় সুযোগ।’

ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খাইরুল বাশারকে। শোনা যাচ্ছে, জনপ্রিয় বাংলাদেশি নায়িকাকে দেখা যাবে এই ছবিতে৷ দার্জিলিং আর মুর্শিদাবাদ জুড়ে হবে ছবির শুটিং৷ পরিচালক জানালেন, ইতিমধ্যেই বাংলা শেখা শুরু করেছেন অভিনেতা শারমান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট