রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উইন্ডিজ সফরে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

টি-টোয়েন্টি দলে ফিরেছেন হাসান আলি, শাহিন আফ্রিদি ও হারিস রউফের মতো অভিজ্ঞ তারকারা। ১৬ সদস্যের ওয়ানডে দলের অধিনায়কত্বে যথারীতি থাকছেন মোহাম্মদ রিজওয়ান। আগামী ৮, ১০ ও ১২ আগস্ট ত্রিনিনাদ ও টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।

ওয়ানডে স্কোয়াডে পাকিস্তানের একমাত্র নতুন মুখ হাসান নওয়াজ। এরই মধ্যে বেশ কয়েকটি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন তিনি। উইন্ডিজ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি যথাক্রমে ৩১ জুলাই, ২ আগস্ট ও ৩ আগস্ট অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের লডারহিলে ম্যাচগুলো আয়োজিত হবে।

টি-টোয়েন্টি দলে এবারও জায়গা হয়নি সহ-অধিনায়ক শাদাব খানের। কাঁধের চোট এখনো সারেনি তার। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর, দলটি রবিবার, ২৭ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে।

পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড:

সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহেবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মকিম।

পাকিস্তান ওয়ানডে স্কোয়াড:

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, হাসান নওয়াজ, হোসেন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মকিম।

টিম ম্যানেজমেন্ট:

নাভিদ আকরাম চিমা (ম্যানেজার), মাইক হেসন (প্রধান কোচ), অ্যাশলে নফকে (বোলিং কোচ), হানিফ মালিক (ব্যাটিং কোচ), শেন ম্যাকডারমট (ফিল্ডিং কোচ), ক্লিফ ডেকন (ফিজিওথেরাপিস্ট), গ্রান্ট লুডেন (স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ), তালহা এজাজ (বিশ্লেষক), সৈয়দ নাঈম আহমেদ (মিডিয়া ম্যানেজার), ইরতাজা কোমাইল (নিরাপত্তা ব্যবস্থাপক), ড. ওয়াজিদ আলী রাফাই (টিম ডাক্তার) এবং মুহাম্মদ এহসান (ম্যাসাজার)।

সিরিজের সময়সূচি:

৩১ জুলাই – প্রথম টি-টোয়েন্টি, সেন্ট্রাল ব্রোয়ার্ড পার্ক ও ব্রোয়ার্ড কাউন্টি স্টেডিয়াম, লডারহিল, মার্কিন যুক্তরাষ্ট্র

২ আগস্ট – দ্বিতীয় টি-টোয়েন্টি, সেন্ট্রাল ব্রোয়ার্ড পার্ক ও ব্রোয়ার্ড কাউন্টি স্টেডিয়াম, লডারহিল, মার্কিন যুক্তরাষ্ট্র

৩ আগস্ট – তৃতীয় টি-টোয়েন্টি, সেন্ট্রাল ব্রোয়ার্ড পার্ক ও ব্রোয়ার্ড কাউন্টি স্টেডিয়াম, লডারহিল, মার্কিন যুক্তরাষ্ট্র

৮ আগস্ট – প্রথম ওয়ানডে, ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি, ত্রিনিদাদ ও টোবাগো

১০ আগস্ট – দ্বিতীয় ওয়ানডে, ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি, ত্রিনিদাদ ও টোবাগো

১২ আগস্ট – তৃতীয় ওয়ানডে, ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি, ত্রিনিদাদ ও টোবাগো

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের