রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে আওয়ামী লীগ অপরাজনীতি করেছে: এ্যানি

news-image

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া : মাইলস্টোন কলেজ দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ‘অপরাজনীতি’ শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘গত ১৫/১৬ বছরে যারা দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, খুনের সাথে জড়িত ছিল—তারা এখন আবার নতুন করে অপরাজনীতি শুরু করেছে। তারা পারেনি, কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই।’

এ সময় তিনি অভিযোগ করেন, দুর্ঘটনার পরদিনই সচিবালয়সহ মাইলস্টোন কলেজের সামনে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক স্লোগান দিয়ে মিছিল করা হয়েছে।

তিনি এসব কর্মকাণ্ডের নিন্দা জানান এবং সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুনভাবে গঠনের আহ্বান জানান।

এমন জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে তিনি দুর্ঘটনার পেছনের কারণ ও প্রশিক্ষণের যৌক্তিকতা খতিয়ে দেখতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

এ সময় জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এ বি এম মমিনুল হক, সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের