বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা আবাসিক এলাকায় শুটিং বন্ধের নোটিশ

news-image

বিনোদন প্রতিবেদক : রাজধানী উত্তরার ৪ নম্বার সেক্টরের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে নাটক ও সিনেমার শুটিং হয়ে আসছে। হঠাৎ করে ওই বাড়িতে শুটিং বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরা ৪ নম্বার সেক্টরের আবাসিক এলাকা কল্যাণ সমিতি।

গেল ২০ জুলাই ইস্যুকৃত নোটিশে বলা হয়েছে, শুটিং ঘিরে আবাসিক এলাকায় জনসমাগম বৃদ্ধি ও রাস্তায় যানবাহান চলাচলে বিঘ্ন হচ্ছে। ফলে ৪ নাম্বার সেক্টরে শুটিং বন্ধ রাখার জন্য বাড়ির মালিককে অনুরোধ করা হয়েছে।

কল্যাণ সমিতির নোটিশে বলা হয়েছে, আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপরোক্ত (বাড়ি নম্বার-৪২, রোড-১২, সেক্টর-৪) বাড়িতে বিগত বহুদিন ধরে শুটিং হাউজ হিসেবে ব্যবহার করে অত্র আবাসিক এলাকায় নিয়মিত শুটিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এ ধরনের শুটিং কার্যক্রমের কারণে রাস্তায় জনসমাগম সৃষ্টি হচ্ছে, যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং সেক্টরের স্থায়ী বাসিন্দারা তাদের স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে জানিয়ে নোটিশে বলা হয়, আপনার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আবাসিক এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং হাউজ পরিচালনা করা সম্পূর্ণ আবাসিক নীতিমালার পরিপন্থী। এর ফলে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং সেক্টরবাসীর ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।

সবশেষ শুটিং বন্ধের বিষয়ে নোটিশে বলা হয়, সেক্টরবাসীর ক্রমবর্ধমান অভিযোগ ও সবার নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশের কথা বিবেচনা করে আপনাকে অনুরোধ করা যাচ্ছে যে, অনতিবিলম্বে এই শুটিং কার্যক্রম বন্ধ রাখবেন এবং শুটিং হাউজ হিসেবে ভাড়া প্রদান থেকে বিরত থাকবেন। সেক্টরের শান্তিপূর্ণ পরিবেশ পুনরুদ্ধারে আপনার দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরী। আমরা সবাই জানি, উত্তরা ৪ নং সেক্টর একটি আদর্শ, পরিবেশ বান্ধব ও শান্তিপূর্ণ আবাসিক এলাকা হিসেবে পুরো উত্তরার ভেতর পরিচিতি লাভ করেছে। অতএব এই সুনাম অক্ষুন্ন রাখার জন্য আপনার আন্তরিক সহযোগিতা একান্তকাম্য।

এদিকে, কল্যাণ সমিতির নোটিশের ছবিটি ফেসবুকে শেয়ার করে অভিনেতা রওনক হাসান লিখেছেন, ‘উত্তরা সেক্টর ৪ কল্যান সমিতি থেকে শুটিং বন্ধের নোটিশ এসেছে। আবাসিক এলাকায় নানান রকম অফিস হয়। শতশত স্কুল হয়, মাল্টিটাইপ ব্যাবসা হয়। শুধু শুটিং এ সমস্যা!’

তিনি আরও বলেন, ‘আগেও এধরনের চেষ্টা হয়েছে। সেগুলো সংশ্লিষ্ট সংগঠন, স্থানীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসন মিলে সুনির্দিষ্ট নীতিমালা করে সমাধান করেছেন। এবারও আশা করি তাই হবে। সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।’

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি