,

ম্যানচেস্টার টেস্টে ব্যাট করতে পারবেন ভারতের ১০ জন

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড ও ভারতের মধ্যকার অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি থেকে ছিটকে পড়েছেন রিশাভ পান্ত। আগামী ৬ সপ্তাহ পান্তকে মাঠের বাইরে থাকতে বলেছেন চিকিৎসক। ফলে একজন কম ক্রিকেটার নিয়েই ম্যানচেস্টার টেস্টের বাকি ৪ দিন ব্যাটিং করতে হবে ভারতকে।

গতকাল বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে চোট পান পান্ত। ক্রিস ওকসের করা বল রিভার্স সুইপ করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। দলীয় ৬৮তম ওভারের সময় তখন ব্যক্তিগত ৩৭ রানে ব্যাট করছিলেন পান্ত।

আঘাত পেয়েই ফিজিওকে দ্রুত মাঠে আসতে বলেন পান্ত। মাঠেই নেন প্রাথমিক চিকিৎসা। যদিও পায়ে কোনো ওজনই নিতে পারছিলেন না তিনি। পরে মাঠ ছাড়েন গলফ-কার্টে। প্রথম দিনের খেলা শেষের পর স্ক্যান করার জন্য হাসপাতালে যান পান্ত। পরে দেখা যায় পায়ের আঙুল ভেঙে গেছে তার। আজ টেস্টের দ্বিতীয়দিন মাঠেও আসছেন না তিনি।

পান্ত ছিটকে যাওয়ায় ভারতের হয়ে উইকেটকিপিং করবেন ধ্রুব জুরেল। যদিও ব্যাটিং করতে পারবেন না তিনি। এই কারণেই, ম্যানচেস্টার টেস্টের বাকি ৪ দিন ১০ জন নিয়ে ব্যাটিং করতে হবে ভারতকে।

পান্ত ভারতের ইনজুরির মিছিলের সবশেষ সদস্য। এর আগে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন আকাশ দীপ, আর্শদীপ সিং, নীতিশ কুমার রেড্ডির মতো ক্রিকেটাররা। এর মধ্যে নীতিশ পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই