,

নাসিরনগরে শ্রেষ্ঠ  শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সনদ বিতরণ

news-image

আকতার হোসেন ভূইঁয়া, নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ।।  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২০২২-২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সংবর্ধনা,সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পারফরম্যান্স গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (এসইডিপি) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে  ৩০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন ।
প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বিশেষ শিক্ষা শাখার উপ পরিচালক মোহাম্মদ তারিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গবেষণা কর্মকর্তা  ড.গৌতম কুমার রায়, ব্রাহ্মণবাড়িয়া  জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার হোসেন, নাসিরনগর সরকারি কলেজের অধ‍্যক্ষ মোহাম্মদ  রমজান আলী,চাতলপাড় ডিগ্রি কলেজের অধ‍্যক্ষ মোহাম্মদ ওমর আলী, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আসমত আলী ।

সহকারী শিক্ষক  মাওলানা শেখ ছায়েদুল হকের সঞ্চালনায়  বক্তব্য রাখেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন চন্দ্র  ভট্টাচার্য্য,উপজেলা একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুন,দাতঁমন্ডল এরফানিয়া সিনিয়র মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা ইলিয়াস মিয়া, পূর্বভাগ এইসএসডিপি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক,শিক্ষার্থী অদিতি দেব।
অনুষ্ঠানে  বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পিবিজিএসআই স্কীমের আওতায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার (২০২২ -২০২৩ সালের) এসএসসি  ও এইচএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কার, সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপ পরিচালক মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, শিক্ষার মান বৃদ্ধির জন্য তিনজন মানুষের প্রচেষ্টা থাকতে হবে – শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক। তাহলেই শিক্ষার মান বেড়ে যাবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট