,

অতীতের বস্তাপচা ধারায় কোনো নির্বাচন চাই না : শফিকুর রহমান

news-image

সিলেট প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশকে সুশৃঙ্খল করতে হলে আমাদের একটি কার্যকর নির্বাচন লাগবেই। আমরা আশা করছি সেই নির্বাচনটি আগামী বছরের প্রথম দিকে হবে। আমাদের বক্তব্য স্পষ্ট- অতীতের বস্তাপচা ধারায় কোনো নির্বাচন চাই না। এমন কোনো নির্বাচন আমরা মেনে নেব না। এই নির্বাচন হতে হবে স্বচ্ছ।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলা জামায়াত আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, জামায়াত অপরিপক্ব নির্বাচন চায় না। আমরা এমন একটি নির্বাচন চাই, যা সুষ্ঠু, গ্রহণযোগ্য ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম।

দেশের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির সমালোচনা করে জামায়াতের আমির বলেন, চারিত্রিক সম্পদের অভাবে দেশকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হয়নি। দেশে দুর্নীতির বহু রূপ রয়েছে, তবে সবচেয়ে ভয়াবহ হচ্ছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি। এর কারণেই দেশ তার প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, জামায়াত কেবল জনগণের দুর্ভোগ কমানোর লক্ষ্যেই স্থানীয় নির্বাচনের দাবি তুলেছিল।

শফিকুর রহমান বলেন, মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত প্রস্তুত। স্বপ্নের বাংলাদেশ গড়তে জনগণকে জামায়াতের পাশে দাঁড়াতে হবে।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতারা ছাড়াও সিলেট জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট