,

শোকের ভার নিয়েই মাঠে নেমেছিলেন জাকের-লিটনরা

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে অনায়াস জয়ের পর বিশ্রামে ছিল বাংলাদেশ দল। কিন্তু সেই প্রশান্ত দুপুরে নেমে আসে বিষাদের ছায়া। মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুর প্রাণহানির ঘটনায় স্তব্ধ হয়ে যায় গোটা দেশ, ব্যতিক্রম ছিল না ক্রিকেটাররাও।

মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৮ রানের জয় নিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে এই জয় এসেছে একেবারে ভিন্ন আবহে—হৃদয়ের গভীরে বয়ে চলেছে শোকের ঢেউ।

ম্যাচে প্রথম দিকে ব্যাটারদের ব্যর্থতার পর হাল ধরেন জাকের আলি। ৪৮ বলে ৫৫ রানের দায়িত্বশীল ইনিংসে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। তবে পুরস্কার নিতে গিয়ে ক্রিকেটের চেয়ে বেশি গুরুত্ব পায় এক মর্মান্তিক বাস্তবতা—ভেঙে পড়া বহু পরিবার আর অকালপ্রয়াত ছোট ছোট প্রাণ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘গতকাল খুবই কঠিন একটা দিন কেটেছে। বুক ভার হয়ে আসছিল। এমন দুর্ঘটনা কেউই চায় না। আমরা সবাই দোয়া করেছি—যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য, আর যারা আহত, তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

জাকেরের কণ্ঠে ছিল আবেগ, গলায় কান্না চেপে রাখা স্পষ্ট। সেই বেদনার মধ্যেও পেশাদারিত্ব দেখিয়েছেন ক্রিকেটাররা, জানান তিনি।

‘দল হিসেবে আমাদের জন্য এটা অনেক কঠিন ছিল। সবার মন খারাপ ছিল। কিন্তু আমরা জানি, পেশাদার হিসেবে মাঠে নামতেই হবে। চেষ্টা করেছি সব ভুলে মাঠে সেরাটা দিতে।’

শেষ দিকে পাকিস্তানি ব্যাটার ফাহিম আশরাফের ঝড় তুললেও শেষ হাসি হেসেছে স্বাগতিকরা। কিন্তু এই জয়ের নেপথ্যে ছিল এক অন্যরকম মানসিক যুদ্ধ—শোক, আবেগ আর পেশাদারিত্বের এক মিশেল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট