রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বিধ্বস্ত ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্বজনদের আহাজারি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের ৫ম তলায় এখন পর্যন্ত ভর্তি হয়েছে ১৬ জন। সেখানে আহজারি করছেন আহতদের স্বজনরা। সব মিলিয়ে সেখানে হৃদয়বিদারক ঘটনার অবতারণা হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেল ৪টায় বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, ছোট ছোট শিশুদের জন্য বাবা ও মা এবং স্বজনরা কাঁদছেন।

সপ্তম শ্রেণিতে পড়ে রবিন হোসেন নাবিল। ডাকনাম রোহান। তার বাবা নিজাম উদ্দিন জানান, ছেলের পুরো শরীর পুড়ে গেছে। তার মা নাসিমা আক্তার কাঁদছেন আর ছেলের জন্য বিলাপ করছেন।

চতুর্থ শ্রেণিতে পড়ে মেহরীন। তার মামা ফায়াদ নিয়ন বলেন, আমি আমার ভাগ্নিকে দুই-তিন ঘণ্টা খুঁজে তারপর পেয়েছি। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ওর দুটি হাত ও মুখ পুড়ে গেছে। মেহরিনের বাসা দিয়াবাড়িতে। তাকে খুঁজে পেতে স্কুলের শিক্ষকরা সহযোগিতা করেছেন বলে জানান তিনি।

পঞ্চম শ্রেণিতে পড়ে রুব্বি। তাদের বাড়ি উত্তরা ১২ নম্বরে। তার বড় বোন একা কাঁদতে কাঁদতে জানান, আমার ছোট বোন, কতটুকু আহত এখনো কিচ্ছু জানি না।

টঙ্গীতে বাসা ইউসার। তার মামা শরীফ জানানে, আমার তিন ভাগ্নে-ভাগ্নি এই স্কুলে পড়ে। এ মধ্যে ইউসা বেশি আহত।

প্রত্যক্ষদর্শী মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির রুবাইয়াৎ ওমর, ফারজাদ মুস্তাকিন অক্ষত আছেন। তারা তৃতীয় শ্রেণির ছাত্রী রাদিয়াকে নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন৷ রাদিয়া তাদের বন্ধুর বোন৷ তারা বলেন, সোমবার বেলা ১টা ১০ মিনিটের দিকে একটা প্রশিক্ষণ বিমান কলেজের দিকে ওড়ে আসে। বিমানের পাইলট আগেই প্যারাসুটের সাহায্যে নেমে যান। তারপর বিমানটি উড়ে এসে হায়দার আলী ভবনের ঠিক সামনে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। সেখান থেকে ক্লাসরুমের দূরত্ব ৬০-৭০ ফুট।

প্রশিক্ষণ বিমানটি স্কুল ভবনের উপর বিধ্বস্ত হয়নি বলে তারা নিশ্চিত করেন।

হায়দার আলী ভবনে বাংলা মাধ্যমের পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস হয়৷ এ মাধ্যমের ছুটি হয় দুপুর ১টা ৪০ মিনিটে। মাত্র আধা ঘণ্টা বাকি ছিল স্কুল ছুটি হওয়ার। এ সময় অনেক অভিভাবক অপেক্ষায় ছিলেন।

হায়দার আলী ভবনের পাশে কলেজের হোস্টেল ও ক্যান্টিন। তারা বলে, আগুনে কারও কারও শরীর একদম পুড়ে গেছে। ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল অনেকের।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের