,

লন্ডনের রাস্তায় মেজাজ হারালেন অক্ষয়

news-image

বলিউডের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে একজন হলেন অক্ষয় কুমার। এই মুহূর্তে ছুটি কাটাতে লন্ডনে অবস্থান করছেন তিনি। সেখানে বেশ খোশ মেজাজেই আছেন। কিন্তু সেখানে ব্যস্ত রাস্তায় হাঁটার সময় হঠাৎ এক ভক্তের ওপর চড়াও হন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, লন্ডনের ব্যস্ত রাস্তায় আপন মনে হেঁটে যাচ্ছিলেন অক্ষয়। তখনই এক ভক্ত আড়াল থেকে তার ছবি তোলার চেষ্টা করছেন। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে তা টের পান অভিনেতা।

এর পর ভীষণ বিরক্তি নিয়ে দ্রুত এগিয়ে যান তার দিকে। প্রথমে ক্যামেরা বন্ধ করতে বলেন। এমনকি ওই ব্যক্তির হাত থেকে মোবাইলও নিয়ে নেন তিনি।

এ নিয়ে প্রথমে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলেও খুব তাড়াতাড়ি তা সামলে নেন অক্ষয়। এরপর হাসিমুখে ওই ভক্তের সঙ্গে সেলফি তুলেন অভিনেতা

তবে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তৈরি হয় তর্ক বিতর্ক। কেউ কেউ এইভাবে অভিনেতার ছবি তোলা নিয়ে আপত্তি জানিয়েছেন।

এই মুহূর্তে অক্ষয়ের হাতে রয়েছে ভূত বাংলা, ওয়েলকাম টু জঙ্গল, জলি এলএলবি থ্রি, হেরা ফেরি থ্রি ছবির কাজ। – হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট