সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেদের ব্যানার-ফেস্টুন সরিয়ে নিচ্ছে জামায়াত

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : জামায়াতের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে লাগানো ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে নিচ্ছে দলটির কর্মীরা। রোববার (২০ জুলাই) দুপুর থেকে বিভিন্ন সড়ক থেকে প্রচারে ব্যবহৃত এসব সামগ্রী খুলে ফেলতে দেখা যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আবদুল মোমিন বলেন, জামায়াতের নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে দুপুর থেকে শহরের যে সব স্থানে বিলবোর্ড, ফেস্টুন-ব্যানার লাগানো ছিল সেগুলো দলীয় নেতাকর্মীরা সরিয়ে নিয়েছেন। নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সাইনবোর্ড থেকে চাষাঢ়া, চিটাগাং রোড হাইওয়ে সড়ক, চাষাঢ়া প্রবেশের রাস্তায় থাকা আমাদের সমস্ত ব্যানার-ফেস্টুন খুলে নেয়।

মহানগর জামায়াতের আমির আবদুল জব্বার বলেন, ‘ আমাদের সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। তাই এখন আর এসব বিলবোর্ড, ফেস্টুন-ব্যানারের প্রয়োজন নেই। শহরকে সুন্দর রাখার স্বার্থে আমাদের নেতাকর্মীরা নিজ উদ্যোগে এসব সরিয়ে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০