,

চীনের বাঁধ নিয়ে বাংলাদেশ-ভারতে উদ্বেগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে চীন।তবে বাঁধটি ব্রহ্মপুত্রের ওপরে হওয়ায় বিষয়টি উদ্বিগ্ন বাংলাদেশ ও ভারত। কারণ নদীটি এই দুই দেশের ওপর দিয়েও প্রবাহিত হচ্ছে।মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল শনিবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তিব্বত মালভূমিতে এই মেগা বাঁধ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দিয়েছেন, যা বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হবে বলে ধারণা করা হচ্ছে।তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণ-পূর্বে ন্যিংচি শহরে অবস্থিত ইয়ারলুং সাংপো নদীর নিম্নপ্রবাহে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন লি কিয়াং। এই ইয়ারলুং সাংপো নদীই তিব্বত ছাড়িয়ে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যে প্রবেশ করার পর ব্রহ্মপুত্র নাম ধারণ করে এবং পরবর্তীতে বাংলাদেশে প্রবেশ করে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার খবরে বলা হয়, ‘এই বাঁধটি পরিবেশগতভাবে নিরাপদ। চীনের কার্বন নিঃসরণ কমানোয় এই প্রকল্প বড় ভূমিকা রাখবে।’

তবে ভারতের পরিবেশবিদরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা একে পরিবেশের জন্য হুমকি বিবেচনা করছে। তারা বলছে, এই নদীর প্রবাহে চীনের নিয়ন্ত্রণ থাকলে ভারতের উত্তর-পূবাঞ্চলীয় রাজ্য ও বাংলাদেশের মানুষ হুমকির মুখে পড়বে। এই নদীর ওপর লাখ লাখ মানুষ নির্ভরশীল।

ভারতের তাকাশশিলা ইনস্টিটিউশনের পরিবেশ গবেষণা বিষয়ক প্রকল্পের প্রধান নিধিয়ানদাম বলেন, ‘এই অঞ্চলে বাঁধ নির্মাণ ঝুঁকিপূর্ণ। ভূতাত্ত্বিকভাবে ফল্টলাইনে থাকায় ভূমিধসের সম্ভাবনাও বেশি। ভারত ও বাংলাদেশের মানুষের জন্য তা বিপজ্জনক হতে পারে।’

বাংলাদেশের সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের নির্বাহী পরিচালক মালিক ফিদা খান বলেন, এই বাঁধে বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, নদীর প্রবাহে যদি বাধা সৃষ্টি হয় তবে পানির স্বল্পতা তৈরি হয় এবং পলি কমে যায় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।

এই পরিবেশ বিশেষজ্ঞ বলেন, নদীভাঙ্গন ও খরা বাড়তে পারে। এতে করে স্থানীয় জীবনযাত্রা ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট