,

২০ বছর কোমায় থাকা সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’র মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল প্রায় ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। গতকাল শনিবার রিয়াদের কিং আবদুল আজিজ মেডিকেল সিটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। ‘ঘুমন্ত রাজপুত্র’ নামে পরিচিত এই রাজপুত্রের বয়স হয়েছিল ৩৬ বছর।

দেশটির সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট, গালফ নিউজসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি রাজপুত্রের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল। তিনি জানান, রবিবার আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে প্রিন্স আল-ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫ সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গাড়ি দুর্ঘটনায় আহত হন প্রিন্স আল-ওয়ালিদ। দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। তখন তার বয়স ছিল ১৫। সে সময় তিনি লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনা করছিলেন।

ওই দুর্ঘটনার পর থেকে তিনি কোমায় চলে যান। মাঝে মধ্যে অল্প কিছু সাড়া-প্রতিক্রিয়া দেখা গেলেও তিনি আর কখনো পুরোপুরি চেতনা ফিরে পাননি। এ কারণে ‘দ্য স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজকুমার’ নামে পরিচিত ছিলেন সৌদি রাজপরিবারের এই সদস্য।

পাঁচ বছর আগে আল-ওয়ালিদের পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কোমায় থাকা অবস্থায় তিনি আঙুল নাড়াচ্ছেন। এ থেকে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘ চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি।

গত দুই দশক ধরে তাকে নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়। তার বাবা প্রিন্স খালেদ ছেলের লাইফ সাপোর্ট কখনো বন্ধ করতে চাননি। সবসময় বলে এসেছেন, ‘জীবন ও মৃত্যু সৃষ্টিকর্তার হাতে।’

উল্লেখ্য, ‘স্লিপিং প্রিন্স’ নামে পরিচিত প্রিন্স আল-ওয়ালিদের চিকিৎসাজীবন শুধু সৌদি আরব নয়, বরং বিশ্বজুড়ে বহু মানুষের সহানুভূতি ও ভালোবাসা কুড়িয়েছে। তার অবস্থা সম্পর্কে জানার জন্য নিয়মিত খোঁজখবর রাখতেন লাখো মানুষ। তার মৃত্যুতে রাজপরিবারসহ নানা মহলে শোকের ছায়া নেমে এসেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট