,

মনের কথা প্রকাশ করলেন ফারিণ

news-image

বিনোদন প্রতিবেদক : টিভি নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য নাটক, টেলিছবি। আর চলতি বছর নাম লিখিয়েছেন সিনেমায়। সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’-এ অভিনয় করেছেন তিনি। এতে ফারিণের বিপরীতে দেখা গেছে চিত্রনায়ক শরিফুল রাজকে।

অভিনয়ের বাইরে দেশ-বিদেশ ঘুরতে বেশ পছন্দ করেন ফারিণ। সময় পেলেই ছুটে যান দেশের বাইরে কিংবা দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে। যার প্রমাণ মেলে তার ফেসবুকে। সম্প্রতি ফারিণ ঘুরতে গিয়েছেন বলকান অঞ্চলের দেশ মন্টিনিগ্রো। সেখানকার কোটর উপসাগরের তীর থেকে বেশ ক’টি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। আর মনের কথাগুলো কবিতার ভাষায় শেয়ার করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। কবিতায় ফুটে উঠেছে প্রিয়জনের প্রতি তার ভালোবাসার কথা।

ফারিণের কথাগুলো এমন- ‘বেশি কিছু চাই না আমি, এক টুকরো আকাশ, দূর পাহাড়ে ছোট্ট বাড়ি; মেঘের হাওয়াই মিঠাই বানিয়ে, তোমায় খাওয়াতে পারি। যদি হতে চাও সঙ্গী চশমা নিও রঙ্গিন, ফিরতে চাইলে তোমার সাথে জীবনের আড়ি, তোমায় দেওয়ার আছে শুধু জায়গাটুকু আমার ছোট্ট মেঘের বাড়ির।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট