রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের সমাবেশে আমন্ত্রণ পায়নি বিএনপি

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে আমন্ত্রণ পায়নি বিএনপি।

আজ শনিবার আমাদের সময়কে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, জামায়াতের সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি।

আজ বেলা ২টার দিকে সাত দফা দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হয়। সকাল থেকেই সমাবেশ স্থলে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের ৭ দফা দাবি হলো:

১. সব গণহত্যার বিচার

২. প্রয়োজনীয় মৌলিক সংস্কার

৩. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন

৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন

৫. সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন

৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা

৭. নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের