রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমার্ধে শ্রীলংকার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চার দল অংশ নেওয়ায় প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হচ্ছে দুইবার করে। সে অনুযায়ী, ছয়টি ম্যাচ খেলবে প্রত্যেক দল। আজ শনিবার দ্বিতীয় লেগে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

প্রথম রাউন্ডে শ্রীলংকাকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ছিল একই প্রত্যাশা। তবে আগের ম্যাচের চেয়ে এই ম্যাচে রক্ষণে দৃঢ়তা দেখিয়েছে শ্রীলংকার নারীরা। তবুও প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বিরতিতে গেছে লাল-সবুজ জার্সিধারীরা।

কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই শ্রীলংকাকে চেপে ধরে বাংলাদেশ। তবে রক্ষণ ভেদ করা যাচ্ছিল না। অবশেষে গোলমুখ ভাঙে ম্যাচের ২৫তম মিনিটে। বক্সে জটলা তৈরি হলে সেখান থেকে দুর্দান্ত শটে গোল দেন কানন রানী বাহাদুর। একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেন এই ফুটবলার।

দ্বিতীয় গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। এবার ব্যবধান দ্বিগুণ করেন পুজা দাস। গত ম্যাচে সাবস্টিটিউট হিসেবে মাঠে নামলেও আজ একাদশে সুযোগ পেয়ে নিজের জাত চেনালেন তিনি।

এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে দুর্বল দল হিসেবে পরিচিত শ্রীলংকা। প্রতিপক্ষের আক্রমণের সামনে তারা কার্যত অসহায়। আগের চার ম্যাচে হজম করেছে ২৮টি গোল, এর মধ্যে ১৪টি এসেছে নেপালের বিপক্ষে। তবে এক ম্যাচে সর্বোচ্চ গোল হজম করেছে বাংলাদেশের বিপক্ষে—প্রথম লেগে ৯-১ গোলে হারতে হয়েছিল লাল-সবুজদের কাছে। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নেমেছ পিটার বাটলারের শিষ্যরা।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের