,

শিলং থেকে গডফাদার এসেছে, সালাহউদ্দিন ইঙ্গিত করে নাসীরুদ্দীন

news-image

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে তাকে গডফাদার বলেছেন এনসিপিরি মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শনিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায় দেওয়ায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নারায়ণগঞ্জের শামীম ওসমানের মতো কক্সবাজারে মধ্যেও শিলং থেকে গডফাদার এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা-জমি দখল করছে, চাঁদাবাজি আর দখল করছে। আবার নাকি সে সংস্কার বোঝে না। নাম না বললাম, কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী, যে পিআর বোঝে না, রাজপথে তাদেরকে দেখিয়ে দেবে।’

এনসিপি নেতার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে জেলার চকরিয়া পৌর এলাকার জনতার শপিং সেন্টারের সামনে একটি ট্রাকের ওপর নির্মিত এনসিপির সমাবেশের মঞ্চ ভাঙচুর করা হয়। এ ছাড়া ঈদগাঁও উপজেলায় নির্মিত আরেকটি মঞ্চ ভাঙচুর করা হয়। এনসিপি নেতার বক্তব্য প্রত্যাহারের দাবিএত চকরিয়া, ঈদগাঁওসহ পুরো কক্সবাজার জেলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নাসীরুদ্দীনের বক্তব্য নিয়ে সাবেক সংসদ সদস্য, বিএনপির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, ‘এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য। এ রকম বক্তব্য রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করবে। এ রকম বক্তব্য আমরা কোনো ভাবেই আশা করতে পারি না। আমি এই বক্তব্যের নিন্দা জানাচ্ছি।’

এনসিপি নেতারা সময় না থাকায় এসব মঞ্চে বক্তব্য না দিয়ে বান্দরবানের দিকে চলে গেছেন বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সুজাউদ্দিন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলছেন, এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়ির বহর আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় ইতোমধ্যে কক্সবাজার জেলার সীমানা পার করে দেওয়া হয়েছে। চকরিয়া বিএনপি বিক্ষোভ মিছিল করছে।

এ ব্যাপারে কক্সবাজারের পুলিশ সুপারের মুখপাত্র, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন চৌধুরী জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই