,

ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকে জয়ের ধারা ধরে রেখেছে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে আজ বৃহস্পতিবার ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।

বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত মাঠ অনুপযুক্ত হয়ে পড়ায় ম্যাচটি স্থানান্তর করা হয় বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে।

এই জয়ে টানা চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। সমান ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া নেপাল আছে দ্বিতীয় স্থানে। দুই দলই যদি নিজেদের পরবর্তী ম্যাচে জয় পায়, তাহলে ২১ জুলাই বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটি পরিণত হবে এই টুর্নামেন্টের অলিখিত ফাইনালে।

এদিন ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। পুরো ম্যাচজুড়েই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ভুটান ম্যাচে ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হয়। যদিও একটি পেনাল্টি মিস করে বাংলাদেশ, তবে পরবর্তীতে আরও দুটি গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে।

এর আগে দুই দিন আগেই ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেদিন প্রথমার্ধ অনুষ্ঠিত হয় কিংস অ্যারেনায়, যেখানে শান্তি মারডির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর শুরু হওয়া দ্বিতীয়ার্ধে ভুটান সমতা ফেরালেও শান্তি মারডির জোড়া গোল ও একটি আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত জয় পায় বাংলাদেশ।

চার ম্যাচ শেষে এককভাবে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে আছে স্বাগতিকরা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট