,

শুক্রবার সারাদেশে কর্মসূচি ঘোষণা করল বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার সারাদেশের মসজিদে দোয়া অনুষ্ঠান করবে বিএনপি। একইসঙ্গে ঢাকাসহ সব জেলা ও মহানগরে মৌন মিছিল করবে দলটি।

আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার ঢাকাসহ দেশব্যাপী সকল জেলা ও মহানগরে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ঢাকাসহ সকল জেলা ও মহানগরে মৌন মিছিল অনুষ্ঠিত হবে।

দেশবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে দোয়া অনুষ্ঠান ও মৌন মিছিলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছে দলটি।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই