,

সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর সরকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাল। এই সরকারের গুরুত্বপূর্ণ জোট সঙ্গী অতি-অর্থডক্স ইহুদি দল শাস পার্টি সরকার থেকে পদত্যাগ করেছে। এর ফলেই ইসরায়েলি সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারালেন নেতানিয়াহু।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার শাস পার্টি জানিয়েছে, ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে কাজ করার আইনের দীর্ঘ দ্বন্দ্বের জেরে সরকার থেকে পদত্যাগ করেছে তারা।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, চলতি সপ্তাহের শুরুতেই আরেকটি অতি-অর্থডক্স দল জোট সরকার থেকে পদত্যাগ করে। ফলে এখন নেতানিয়াহু কার্যত একটি সংখ্যালঘু সরকার পরিচালনা করতে যাচ্ছেন, যা তার প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

প্রসঙ্গত, ইসরায়েলে সকল নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক সেবার নিয়ম থাকলেও দীর্ঘদিন ধরে অতি-অর্থডক্স সম্প্রদা এই নিয়মের বিরোধিতা করে আসছিল। তারা ধর্মীয় শিক্ষা ও জীবনযাপনের কারণে সামরিক সেবা থেকে অব্যাহতি দাবি করে আসছিল। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে সরকার ও অতি-অর্থডক্স দলগুলোর মধ্যে টানাপোড়েন চলছে। মূলত, আবশ্যিক সামরিক সেবাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই শাস পার্টি সরকার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

এদিকে শাস পার্টি জানিয়েছে, সরকার থেকে বেরিয়ে গেলেও তারা নেতানিয়াহুর জোটকে অবশ্যই ফেলে দেবে না। সরকারের পতনের জন্য কাজও করবে না।

অপরদিকে শাস পার্টি নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করার পর ইসরায়েলের বিরোধী দলীয় এক নেতা একটি ভিডিও প্রকাশ করে বলেছেন, ‘এখন নেতানিয়াহু ‘অবৈধ সংখ্যলঘু’ সরকার পরিচালনা করছে। এ সরকার এখন কিছুই করতে পারবে না। না পারবে গাজা যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত নিতে; না পারবে সৌদি সিরিয়ার সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চালাতে।’

এছাড়া নেতানিয়াহুর বর্তমান সরকার সব ধরনের বৈধতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট