,

রাশিয়ার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সোল মেট’

বিনোদন প্রতিবেদক : রাশিয়ার মস্কোতে শুরু হতে যাওয়া ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল আন্তারিজ’-এ যাচ্ছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘সোল মেট’। ৪ মিনিট দৈর্ঘ্যের এটি প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে ৬ থেকে ১০ আগস্ট পর্যন্ত চলা উৎসবে।

এটি নির্মাতা আদেল ইমাম অনুপের প্রথম সিনেমা। তার ভাষায়, ‘এটা আমার জন্য এক অনন্য সম্মান। সীমাবদ্ধতার মধ্যেও যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

‘সোল মেট’ মূলত এক জোড়া জুতার গল্প। কোনো মুখ দেখা না গেলেও কেবল পায়ের দৃশ্য ও ভয়েসওভারের মাধ্যমে গল্পটি বলা হয়েছে। ভয়েস দিয়েছেন রেজওয়ান কবির কল্লোল, শুটিংয়ে অংশ নেন কনক খন্দকার।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ২ হাজার ৪০০টিরও বেশি জমা পড়া সিনেমার মধ্যে ২৯টি দেশের ১০৪টি সিনেমাকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে ‘সোল মেট’ একটি।

এর গল্প লিখেছেন আদেল ইমাম অনুপ ও রেজওয়ান কবির কল্লোল, চিত্রনাট্য করেছেন শেখ কোরাশানী। চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিলেন আসাদুজ্জামান আবীর এবং সহকারী ছিলেন ফজলে রাব্বী।

‘সোল মেট’র দুটি প্রদর্শনী ইতিমধ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রথমটি হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত ‘ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার ফেস্ট’-এ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট