,

ইসরায়েলের হামলায় ত্রাণপ্রার্থীসহ ৬১ ফিলিস্তিনি নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলের হামলায় দুইজন ত্রাণপ্রার্থীসহ আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও বহু মানুষ।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২৩ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

এছাড়া দক্ষিণ গাজায় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) এর ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি চালিয়ে দুই ফিলিস্তিনি নারীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এসময় আহত হয়েছেন আরও ৩০ জন।

এ নিয়ে জিএইচএফের ত্রাণ নিতে গিয়ে ৮৭৫ ফিলিস্তিনি নিহত হলেন। এর আগে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় ভোর থেকে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

এদিকে অবরুদ্ধ গাজায় শিশুদের অপুষ্টির হার বাড়ছে বলে সতর্ক করেছে ফিলিস্তিনি শরণার্থীর জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএ।

গাজার স্বাস্থ্য সংস্থাগুলো সতর্ক করে বলেছে, গত চার মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি অবরোধ তীব্র হওয়ার পর থেকে অপুষ্টির হার বাড়ছে।

ইউএনআরডব্লিউএর প্রধান জেনারেল ফিলিপ লাজারিনি জানিয়েছেন, ২০২৪ সাল থেকে পরীক্ষা করা প্রতি ১০ জন শিশুর মধ্যে একজন অপুষ্টিতে ভুগছে। সংস্থাটি এক বিবৃতিতে গাজায় অপুষ্টিকে ‘ইঞ্জিনিয়ারড এবং মানবসৃষ্ট’ বলে আখ্যায়িত করেছে।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই