,

গলায় ব্লেড চালিয়ে কাঠগড়ায় আসামির আত্মহত্যার চেষ্টা

news-image

আদালত প্রতিবেদক : ঢাকার আদালতে গলায় ব্লেড চালিয়ে কাঠগড়ায় আত্মহত্যার চেষ্টা করেছেন বাদল হোসেন মুন্না নামের এক নারী নির্যাতন মামলার আসামি। আজ বুধবার ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই ঘটনা ঘটে।

ঘটনার পর আসামি মুন্নাকে (২১) মুন্নাকে আহত অবস্থায় উদ্ধার করে আদালতের বিপরীত পাশে অবস্থিত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ সদস্যরা। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. সালাউদ্দিন জানিয়েছেন, ‘আসামির শ্বাসনালি কেটে গেছে। প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এটা পুলিশ কেইস হওয়ায় আসামিকে উন্নত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ’

আসামির মুন্নার বাবা আব্দুল আলী বলেন, ‘কয়েক মাস ধরে আমার ছেলে জেলে। আজ জামিন শুনানি ছিল। সে কাঠগড়ায় দাঁড়ায় ব্লেড দিয়ে গলায় পোচ দিয়েছে।’

মুন্নার বিরুদ্ধে তার শ্বশুর নারী নির্যাতনের ‘মিথ্যা মামলা’ দায়ের করেছে বলে অভিযোগ করেছেন তার বাবা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট