,

নতুন কর্মসূচি ঘোষণা করল এনসিপি

news-image

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ মশাল মিছিল করবে।

আজ বুধবার বিকেলে এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরের পাঠানো এক বার্তায় ব্ষিয়টি জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মশাল মিছিল করবে। রাত ৮টায় বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি বের করা হবে।

প্রসঙ্গত, আজ দুপুরে গোপালগঞ্জ শহরে এনসিপিরি সমাবেশস্থলে হামলা চালিয়ে ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলে এবং চেয়ার ভাঙচুর করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কর্মীরা হঠাৎ করেই মিছিল নিয়ে এসে সমাবেশস্থলে চড়াও হয়। তখনো পর্যন্ত এনসিপি কেন্দ্রীয় নেতাকর্মীরা শহরে উপস্থিত থাকলেও মূল মঞ্চে পৌঁছাননি।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনও’র গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনা স্থলে কাজ করছে সেনাবাহিনী।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট