,

শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রি

news-image

ক্রীড়া প্রতিবেদক : আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন সিরিজের টিকিট এবার সম্পূর্ণ অনলাইনে বিক্রি করবে। টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ (১৫ জুলাই) থেকে। বিসিবির নির্ধারিত ওয়েবসাইট থেকে কিনতে পারবেন দর্শকরা।

এর আগে বিসিবি পরিচালক মাহবুব আনাম জানিয়েছিলেন, এবার মাঠে প্রবেশের জন্য প্রিন্টেড কপি সঙ্গে আনতে হবে না। মোবাইলে ই-টিকিট দেখালেই প্রবেশ করা যাবে মাঠে। টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া এবার থেকে অনলাইনভিত্তিক, ব্যাংক থেকে সরাসরি বিক্রির ব্যবস্থা রাখা হয়নি।

তবে ম্যাচের দিন যদি কোনো টিকিট অবিক্রিত থাকে, সেগুলো স্টেডিয়ামের বাইরে নির্ধারিত বুথে পাওয়া যেতে পারে। এ সংক্রান্ত তথ্য পরে বিসিবির ডিজিটাল মাধ্যমে জানানো হবে।

টিকিটের মূল্য :
ইস্টার্ন গ্যালারি : ৩০০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারি : ৪০০ টাকা
ক্লাব হাউজ : ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি : ১,৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড : ২,৫০০ টাকা
ইন্টারন্যাশনাল লাউঞ্জ : ৩,৫০০ টাকা

আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট