,

সৌদি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ট্রাফিক অধিদপ্তর বিদেশি চালকদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। দেশটিতে প্রবেশের দিন থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত আন্তর্জাতিক বা নিজ দেশের ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন বিদেশিরা।

তবে এক বছরের আগেই লাইসেন্সের মেয়াদ যদি শেষ হয়, সেক্ষেত্রে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার দিনটি প্রাধান্য পাবে। এ ছাড়াও চালকের লাইসেন্সটি যে ধরনের গাড়ি চালানোর জন্য প্রযোজ্য সেই ক্যাটাগরির সঙ্গে মিল থাকতে হবে।

এ ছাড়া সব বিদেশি লাইসেন্সই অবশ্যই স্বীকৃত কোনো সংস্থার মাধ্যমে অনুবাদ করা থাকতে হবে, যাতে তথ্য স্পষ্ট ও নির্ভুল থাকে।

তবে আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর সদস্য দেশের নাগরিকেরা তাদের নিজ নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স দিয়েই সৌদি আরবে গাড়ি চালাতে পারবেন। তাদের জন্য সৌদি আরবের অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রয়োজন নেই।

এদিকে জিসিসি অঞ্চলের ভেতরের দেশ থেকে অন্য দেশে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ব্যবহার করে চালানো যাবে না, অর্থাৎ এই লাইসেন্স দিয়ে সীমান্ত অতিক্রম করে গাড়ি চালানো অনুমোদিত নয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট